Advertisement
E-Paper

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের করা মানহানির মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

একই অভিযোগের ভিত্তিতে দু’টি আলাদা মামলা করা যাবে না বলে জানিয়ে এই শুনানিতে স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৪:৫৯
শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র ।

শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের দায়ের করা মানহানির মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভাশিস দাশগুপ্ত বুধবার এই রায় দিয়েছেন। একই অভিযোগের ভিত্তিতে দু’টি আলাদা মামলা করা যাবে না বলে জানিয়ে ডায়মন্ড হারবার আদালতে চলা মামলায় এই স্থগিতাদেশ দিল হাই কোর্ট। এই একই অভিযোগের ভিত্তিতে অন্য একটি মানহানির মামলা বর্ধমান কোর্টে দায়ের করা হয়েছিল। সেই মামলাটি হাই কোর্টের নির্দেশে কলকাতা দেওয়ানি আদালতে (সিটি সিভিল কোর্ট) স্থানান্তরিত করা হয়। মামলাটি কাঁথিতে স্থানান্তরের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তা পরে খারিজ করে দেয় উচ্চ আদালত।

বিধানসভা ভোটের আগে খেজুরির সভা থেকে তাঁর বিরুদ্ধে ‘অসম্মান সূচক’ মন্তব্য করেছিলেন শুভেন্দু, এই অভিযোগ তুলে তাঁকে একটি আইনি চিঠি পাঠিয়েছিলেন অভিষেক। সেখানে শুভেন্দুকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু সেই পথে হাঁটেননি নন্দীগ্রামের বিধায়ক। তার পরেই তাঁর বিরুদ্ধে বর্ধমানে একটি মানহানির মামলা দায়ের করেন অভিষেক। সেই মামলাটিই গত বছর বর্ধমান থেকে কাঁথিতে স্থানান্তরের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। তাঁর আর্জি ছিল, বিরোধী দলনেতা হওয়ার কারণে তাঁকে একাধিক কাজে ব্যস্ত থাকতে হয়। তা ছাড়াও যে মন্তব্যের জন্য মামলা করা হল সেটি ওই জেলার ঘটনা নয়। তার পরেও সেখানে বিচার চললে তাঁর পক্ষে সঠিক সময়ে যাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। তাই ওই মামলাটি কাঁথিতে স্থানান্তর করা হোক। কিন্তু আবেদন খারিজ করা হয় এবং মামলাটি পাঠানো হয় কলকাতা দেওয়ানি আদালতে। এর মধ্যেই ডায়মন্ড হারবার আদালতেও শুভেন্দুর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন অভিষেক।

Suvendu Adhikari Abhishek Bannerjee defamation case Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy