E-Paper

নির্দেশ খারিজ আদালতে

শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের নির্দেশ, স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট এসওপি উপেক্ষা করে বদলি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৬:১৮

—প্রতীকী চিত্র।

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়ার পোস্টিংয়ের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের নির্দেশ, স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট এসওপি উপেক্ষা করে এই বদলি করা হয়েছে। তাই এই নির্দেশ আইনসঙ্গত নয়। বিচারপতির নির্দেশ, অবিলম্বে দেবাশিস এবং আশফাকুল্লাকে তাঁদের পছন্দ অনুযায়ী নির্বাচিত হাসপাতালে পোস্টিং দিতে হবে রাজ্যকে। প্রসঙ্গত, এই দুই চিকিৎসকের অভিযোগ ছিল, সিনিয়র রেসিডেন্টের জন্য মেধা তালিকা অনুযায়ী কাউন্সেলিংয়ে তাঁরা যে হাসপাতালে পোস্টিং পেয়েছিলেন তার বদলে নিয়ম ভেঙে অন্য হাসপাতালে পোস্টিং দেওয়া হয়েছিল। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই এই ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Transfer RG Kar Medical College And Hospital

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy