রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ধৃতদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বারাসত অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহ নামে ধৃত তিন জনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেনসিবিআই কর্তারা।
তবে এই ঘটনায় মূল চক্রী হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল, তাদের বুধবার রাত পর্যন্ত গ্রেফতারির খবর নেই। জানা যায়নি, খুনে ব্যবহৃত গাড়িগুলি কী করে আততায়ীদের হাতে পৌঁছেছিল বা ঠিক কত জন এই খুনের ঘটনায় জড়িত ছিল।
সিবিআই আধিকারিকেরা এ দিন ফের মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থলে তদন্ত করতে যান। ঘটনাস্থলের আশপাশের বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। মধ্যমগ্রাম থানায় গিয়েও তাঁরা মামলার কেস ডায়েরি সংগ্রহ করেন। জানাগিয়েছে, মঙ্গলবারই রাজ্য পুলিশকে মেল করে কেস ডায়েরি হস্তান্তরের জন্য আবেদন করেছিলেন সিবিআই গোয়েন্দারা।
সিবিআই সূত্রে দাবি, খুনের ঘটনায় ব্যবহৃত সন্দেহে উদ্ধার হওয়া গাড়ি এবং মোটরবাইকের ফরেন্সিক নমুনা সংগ্রহের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। মধ্যমগ্রাম থানা এবং সিআইডি-র কাছ থেকে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই সমস্ত ফুটেজ বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের ‘থ্রিডিম্যাপিং’ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)