E-Paper

আসানসোলে বাইপাস লাইনে সায়

রেলের ক্লেম ট্রাইবুনাল (আরসিটি) সংক্রান্ত কাজ অনলাইনে করার সিদ্ধান্তও নিয়েছে রেল। রেল দুর্ঘটনা ও রেলের পরিসরে হওয়া ঘটনায় মৃত্যু বা আহত হওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ, পণ্য হারানো বা সরবরাহ না-হওয়ার মতো ঘটনায় যাত্রীরা নিষ্পত্তির জন্য আরসিটির দ্বারস্থ হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

—প্রতীকী চিত্র।

আসানসোল এলাকায় ট্রেন চলাচলের সময় কমাতে কালিপাহাড়ি বাইপাস লাইনের ছাড়পত্র দিল কেন্দ্র। রেল মন্ত্রক জানিয়েছে, ৪.৭৫ কিলোমিটার লম্বা ওই বাইপাস নির্মাণে খরচ হবে ১০৭.১০ কোটি টাকা। এই বাইপাস লাইনের ফলে আদ্রার লাইন ধরে আসা হাওড়া বা দিল্লিগামী ইঞ্জিনের অভিমুখ বদলের প্রয়োজন হবে না। দিনে প্রায় দু’ঘণ্টা বাঁচবে।

রেলের ক্লেম ট্রাইবুনাল (আরসিটি) সংক্রান্ত কাজ অনলাইনে করার সিদ্ধান্তও নিয়েছে রেল। রেল দুর্ঘটনা ও রেলের পরিসরে হওয়া ঘটনায় মৃত্যু বা আহত হওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ, পণ্য হারানো বা সরবরাহ না-হওয়ার মতো ঘটনায় যাত্রীরা নিষ্পত্তির জন্য আরসিটির দ্বারস্থ হন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘নতুন ব্যবস্থায় যাত্রীরা দেশের যে কোনও প্রান্ত থেকে ডিজিটাল মাধ্যমে আবেদন জানাতে পারবেন। যাত্রা সম্পূর্ণ হওয়ার পরেও আবেদন জানানো যাবে।’’ দেশের স্টার্ট আপ সংস্থা, উদ্ভাবক, গবেষণা সংস্থাগুলিকে রেলের সঙ্গে জুড়তে ‘রেল টেক’ নীতিও চালু হচ্ছে। হাতি লাইনে উঠলে চালককে সতর্ক করা, কুয়াশার জেরে ট্রেন চলাচলে বিপত্তির মতো বিভিন্ন ক্ষেত্রে সমাধান চাওয়া হচ্ছে। যে সব প্রযুক্তি সমাধানে সফল হবে, সেই প্রকল্পে ৫০ শতাংশ খরচ দেবে রেল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railways Railways Asansol

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy