E-Paper

বারাণসী-গঙ্গাসাগর রেলপথের প্রস্তাব

বারাণসী-গঙ্গাসাগর সংযোগ নিয়ে রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আর কিছু চাইব না। আগামী বাজেটে শুধু এই রেলপথের অনুমোদন দিয়ে দিন।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৯:২৮
মুখোযমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মুখোযমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি: পিটিআই।

রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন রেল-প্রকল্পের কথা ইতিমধ্যেই জানিয়েছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসী থেকে গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ তৈরি, কামারপুকুরকে রেল-মানচিত্রে জোড়ার বিষয়েও রেলমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারাণসী-গঙ্গাসাগর সংযোগ নিয়ে রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আর কিছু চাইব না। আগামী বাজেটে শুধু এই রেলপথের অনুমোদন দিয়ে দিন।’ তবে বারাণসী-গঙ্গাসাগর রেলপথ তৈরি করতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইন সাগর পর্যন্ত সম্প্রসারণের প্রয়োজন পড়বে। ওই প্রস্তাবিত রেলপথের বড় অংশ জলপথ। সেখানে রামেশ্বরমের ধাঁচে সেতু নির্মাণ, আরামবাগ থেকে গোঘাট হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল পথের কাজ দ্রুত শেষ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, এই গোটা পথে যে পদ্ম ফুটেছে, তা ছিল দীর্ঘ দিনের স্বপ্ন।’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

gangasagar varanasi Ashwini Vaishnaw Suvendu Adhikari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy