গত ১৯ দিন ধরে পাক রেঞ্জারদের হাতে বন্দি হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী)-এর কনস্টেবল পূর্ণমকুমার সাউ! সেই আবহেই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে কথা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রজনী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে পূর্ণমকে ফেরানো হবে। যদিও এখনই উৎকণ্ঠা কাটছে না রিষড়ার সাউ পরিবারের।
রবিবার রজনী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম| আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন, সে সবও জানতে চেয়েছেন। পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। এখন আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি।’’ সোমবার বৈঠক রয়েছে ভারত ও পাকিস্তানের। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের বৈঠকে পূর্ণমের ফেরা নিয়ে আলোচনা হতে পারে। তার আগে পূর্ণমকে ফেরাতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রীও। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথাও হয়েছে তাঁর। এক সপ্তাহের মধ্যে পূর্ণমকে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, পূর্ণমের স্ত্রী ও বাবা-মায়ের যে কোনও রকম চিকিৎসার প্রয়োজন হলেও পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য।
আরও পড়ুন:
গত ২৩ এপ্রিল ফিরোজ়পুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। তার পর থেকেই হুগলির রিষড়ার সুশীলাচন্দ্র আওয়ান রোডের বাড়িতে উৎকণ্ঠা আর উদ্বেগ। জওয়ানের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা, বাড়িতে বৃদ্ধ বাবা-মা ও সাত বছরের সন্তান রয়েছে। এ দিকে পূর্ণমের নিখোঁজ হওয়ার পর থেকে এত দিন অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনও ছাড়া পাননি। মাঝে পাকিস্তানি বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠকেও বসেছে বিএসএফ। তবে সমাধানসূত্র মেলেনি। সেই আবহে পূর্ণমকে ঘরে ফেরানোর আশায় গত ২৮ এপ্রিল রজনী এবং তাঁর পরিবারের সদস্যেরা রওনা দিয়েছিলেন পঞ্জাবে। তার আগে বিএসএফ আধিকারিকেরা পূর্ণমের রিষড়ার বাড়িতে গিয়েছিলেন। পূর্ণমের স্ত্রী জানিয়েছেন, বিএসএফ আধিকারিকেরা সব রকম ভাবে চেষ্টা করছেন তাঁর স্বামীকে ফিরিয়ে আনার জন্য। পরিবারকেও মানসিক ভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। অন্য দিকে, পূর্ণমদের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহও। সেখানে তিনি জওয়ানের বাবা ভোলানাথ সাউকে ফোনে কথা বলিয়ে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা