E-Paper

রাজনৈতিক কারণেই বন্ধ ছিল যোগ: শুভেন্দু

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জানান, আজ, শুক্রবার থেকেই রবিবার পর্যন্ত যোগ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:৫৭
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নবান্ন সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নবান্ন সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: দীপঙ্কর মজুমদার।

কেন্দ্রের বিরুদ্ধে বিগত সরকারের বৈরিতার অভিযোগ অতীতে অনেকবার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে বৈঠকের পরে শুভেন্দুর অভিযোগ, ১১ বছর আগে অন্যান্য রাজ্যগুলিতে যোগ গ্রহণ হলেও, পশ্চিমবঙ্গে তা হয়নি তোষণ রাজনীতির কারণে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জানান, আজ, শুক্রবার থেকেই রবিবার পর্যন্ত যোগ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। পরে একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পূর্বতন সরকার তাদের গোপন উদ্দেশ্যের কারণে যোগ কর্মসূচি তথা আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দেয়নি। আসলে ওরা বিষয়টিকে তোষণের রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেছিলেন। আমাদের রাষ্ট্রবাদী সরকার মানুষের কল্যাণের জন্য যা যা কর্মসূচি নেওয়া দরকার, তা নিচ্ছে।’’ তবে কি স্কুলের পাঠ্যক্রমে যোগ বাধ্যতামূলক হবে? জবাবে তিনি বলেন, ‘‘১৭৫টি দেশে যোগ স্বীকৃত হয়েছে। আমরা আগেই বলেছি এটা বাধ্যতামুলক নয়। যোগের প্রয়োজন সুস্থ থাকার জন্য। পরিবেশটা এমন হবে, যে সকলে নিজেদের প্রয়োজনেই যোগাভ্যাস চালু করবেন।’’

শুভেন্দু জানিয়েছেন, আজ, শুক্রবার ভোর সাড়ে ছ’টায় কলকাতা পুরসভার সামনে থেকে মহাকরণ পর্যন্ত যোগ-ম্যারাথন হবে। এমন কর্মসূচি হবে আরও ১১টি জায়গায়। শনিবার পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে তারকেশ্বরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় গঙ্গাবক্ষে বন্দে-যোগম কর্মসূচি পালিত হবে। রবিবার রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে মূল অনুষ্ঠান। এখনও পর্যন্ত প্রায় ৩৮ হাজার মানুষ তাতে নাম নথিভুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য এলাকা মিলিয়ে বেশ কয়েক লক্ষ মানুষ যোগ দেবেন। তিনি বলেন, ‘‘স্বাস্থ্যবিধি মেনে যোগে অংশগ্রহণ করুন। বর্ষার সময়ে বৃষ্টি-কাদার সম্ভাবনার কারণে রেড রোডেই এই কর্মসূচি করতে হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

International Yoga Day Suvendu Adhikari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy