Advertisement
E-Paper

অভাব-অভিযোগ শুনতে এ বার ‘জনতার দরবার’ চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এক বা দু’জন আধিকারিক। জুন মাস থেকে এই দরবার শুরু হতে পারে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকেরা এর প্রস্তুতি শুরু করেছেন বলে ওই সূত্রের দাবি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:০৪
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

অভাব-অভিযোগ শুনতে এ বার ‘জনতার দরবার’ চালু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, সপ্তাহে এক দিন বা দু’দিন দু’ঘণ্টা করে এই ‘জনতার দরবার’ চলবে। তবে এই বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এক বা দু’জন আধিকারিক। জুন মাস থেকে এই দরবার শুরু হতে পারে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকেরা এর প্রস্তুতি শুরু করেছেন বলে ওই সূত্রের দাবি। কী ভাবে এই ‘জনতার দরবার’ পরিচালিত হবে, তার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Suvendu Adhikari BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy