Advertisement
E-Paper

রাতের অন্ধকারে ভারতীয় জলসীমায় প্রবেশ! ২৮ জন মৎস্যজীবী-সহ বাংলাদেশি ট্রলার ধরল উপকূলরক্ষী বাহিনী

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সোমবার সকালে বাংলাদেশি ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। পরে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫
সেই বাংলাদেশি ট্রলার।

সেই বাংলাদেশি ট্রলার। —নিজস্ব চিত্র।

ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারে ছিলেন ২৮ জন মৎস্যজীবী। রবিবার গভীর রাতে সুন্দরবনের ফ্রেজারগঞ্জে ভারতীয় জলসীমায় ওই বাংলাদেশি ট্রলারটি ঘোরাফেরা করতে দেখেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যেরা। টহলদারির সময় ট্রলারটি আটকান তাঁরা।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সোমবার সকালে বাংলাদেশি ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। পরে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উপকূলরক্ষী বাহিনীর দাবি, অনুপ্রবেশ রোধে টহলদারি আরও বাড়ানো হয়েছে এবং রাতের সমুদ্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। তবে তাঁরা কী ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশের চেষ্টার দিকও নজর রয়েছে তদন্তকারীদের।

Fishermen Detained
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy