Advertisement
E-Paper

মাধ্যমিকেও ছোট প্রশ্ন, চায় কমিটি

উচ্চ মাধ্যমিকের পরে এ বার মাধ্যমিক। ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ-ধরনে বদল আনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করেছে সিলেবাস কমিটি।

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:২৯

উচ্চ মাধ্যমিকের পরে এ বার মাধ্যমিক। ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ-ধরনে বদল আনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করেছে সিলেবাস কমিটি।

পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য বোর্ডের তুলনায়
এই রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে
আছে বলে পড়ুয়া ও অভিভাবকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন। রাজ্যে ক্ষমতায় আসার পরেই উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রের ধাঁচ বদল করে তৃণমূল সরকার। সিবিএসসি এবং আইসিএসসি পরীক্ষার মতোই নতুন ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকে প্রাধান্য দেওয়া হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা ‘এমসিকিউ’-কে।

সেই পথে হেঁটে ২০১৭ সালের মাধ্যমিকেও এমসিকিউ-কে অগ্রাধিকার দিতে চায় সিলেবাস বা পাঠ্যক্রম কমিটি। সুপারিশে বলা হয়েছে, মোট যত নম্বরের পরীক্ষা, তার প্রায় ৪০ শতাংশই হোক এমসিকিউ। একমাত্র ইতিহাসের ক্ষেত্রে সর্বোচ্চ আট নম্বরের প্রশ্ন ছাড়া বাকি সব বিষয়েই দুই, তিন এবং চার নম্বরের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হোক। ২০১৭ থেকে মাধ্যমিকে মৌখিক পরীক্ষা তুলে দেওয়ার সুপারিশও করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy