Advertisement
E-Paper

দুই জেলায় নয়া সভাপতি কংগ্রেসে

এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে দুই জেলায় নতুন সভাপতি নিয়োগের কথা জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০৩:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দুই সাংগঠনিক জেলায় নতুন সভাপতি পেল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নতুন সভাপতি হলেন যুব নেতা ও ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়। আলিপুরদুয়ারের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল মণি ডার্নালকে। দক্ষিণ কলকাতায় স্বপন রায়চৌধুরী ও আলিপুরদুয়ারে বিশ্বরঞ্জন সরকারের মৃত্যুতে জেলা সভাপতির পদ শূন্য ছিল। ভারপ্রাপ্ত জেলা সভাপতিরা কাজ চালাচ্ছিলেন। এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে দুই জেলায় নতুন সভাপতি নিয়োগের কথা জানিয়েছেন।

Congress President

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy