উত্তর জার্মানির স্টেডে একটি ইউথ সেন্টারে সোমবার আচমকাই চলল গুলি। প্রাণ হারালেন পাঁচ জন। পুলিশের মুখপাত্র এএফপি-কে জানিয়েছেন, দু’জকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন সন্দেহভাজন। বন্দুকবাজদের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জার্মান পুলিশ। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
হামবুর্গের পশ্চিমে রয়েছে স্টেড শহর। সেখানে ৫০ হাজার মানুষের বাস। সোমবার সকালে আচমকাই সেখানে গুলি চলে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন। এখন ওই এলাকা বিপন্মুক্ত বলেই মনে করছে পুলিশ। তবে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বাহিনী। এলাকা ঘিরে রয়েছে তারা। যেখানে গুলি চলেছে, বাসিন্দাদের সেই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
আরও পড়ুন:
এমনিতে জার্মানিতে অস্ত্র আইন খুব কঠোর। ইউথ সেন্টারে কী ভাবে অস্ত্র নিয়ে ঢুকে পড়ল আততায়ীরা, তা তদন্ত করে দেখছে পুলিশ।