ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনেও তাঁর সরকারের বিদেশনীতি এবং রান্নার গ্যাসের সঙ্কটের অভিযোগকে সামনে রেখে শহরে অব্যাহত রইল বিক্ষোভ-আন্দোলন। পৃথক ভাবে শনিবার পথে নেমেছে সিপিএম ও কংগ্রেস।
সিপিএমের কলকাতা জেলা কমিটির ডাকে শনিবার হাজরা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়েছে। ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার পরেও কেন্দ্রীয় সরকার দেশের বরাবরের জোট নিরপেক্ষ নীতি বজায় রাখতে পারেনি বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, “কেন্দ্রীয় সরকার সাম্রাজ্যবাদের কাছে মাথা ঝুঁকিয়েছে। আমেরিকাকে তেল না-দিয়ে জনতাকে যাতে সহজে পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাস দেওয়া যায়, সেই ব্যবস্থা করুক কেন্দ্র।” পাশাপাশি, গ্যাসের সিলিন্ডার নিয়ে ‘সিন্ডিকেট-রাজে’র অভিযোগ তুলে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগের অভিযোগও তুলেছেন কল্লোল।
গ্যাসের সিলিন্ডার নিয়ে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
একই বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে এ দিন মৌলানা আজাদ কলেজের সামনে থেকে হিন্দ সিনেমা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার, রোহন মিত্র, সুমন রায়চৌধুরী, আজমল খান, অজিতেশ পাণ্ডে, অর্ঘ্য গণেরা। গ্যাসের সিলিন্ডারের প্রতীকী কাটআউট হাতে প্রতিবাদ জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)