দীর্ঘ দিন পরে শহিদ মিনার ময়দানে এ বার ২১ জুলাই তাদের ‘শহিদ দিবস’ পালন করবে কংগ্রেস। দিনটি আলাদা ভাবে পালন করবে কালীঘাটপন্থী এবং বিদ্রোহী, দুই গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসও। এই আবহে তৃণমূলের কর্মসূচিতে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তৃতা করবেন বলে সমাজমাধ্যমে ভুয়ো প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশে অভিযোগ করেছেন। কংগ্রেস নেতার বক্তব্য, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ও যুব কংগ্রেসের তত্ত্বাবধানে শহিদ মিনার ময়দানে যে ‘শহিদ দিবস’ পালন করা হবে, তা নিয়ে অসৎ উদ্দেশ্যে ভুয়ো ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।’ আশুতোষ তাঁর অভিযোগের সমর্থনে একটি সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ‘ভুয়ো প্রচারে’র স্ক্রিনশটও সামনে এনেছেন। সেই পোস্টে বলা হয়েছে, তৃণমূল শহিদ মিনার ময়দানে দিনটি পালন করবে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করবেন রাহুল, সনিয়া!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)