রাজ্যে পালাবদলের পরেও ২১ জুলাই তাঁদের দলের ‘শহিদ তর্পণ’ কর্মসূচি যে কোনও পরিস্থিতিতে করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ১৯৯৩-এর ২১ জুলাইয়ের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে এবং তৎকালীন স্বরাষ্ট্র সচিব তথা তৃণমূল আমলের মন্ত্রী মণীশ গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শহিদ মিনার ময়দানে ২১শের সমাবেশের প্রস্তুতি শুরু করে দিল প্রদেশ কংগ্রেস। বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দুতে ওই কর্মসূচির পোস্টার প্রকাশ করে শুক্রবার মমতা ও তৃণমূলকেও নিশানা করেছে তারা।
প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এ দিন পোস্টার উদ্বোধন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের নেতা অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়, মিতা চক্রবর্তী প্রমুখ। কংগ্রেসের তরফে এ বার ২১শে জুলাই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভকে। প্রদেশ কংগ্রেসের ডাকে, যুব কংগ্রেসের তত্ত্বাবধানে এই কর্মসূচি হবে। অমিতাভ বলেছেন, “বাম-আমলে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্তের অঙ্গুলি-হেলনে কংগ্রেস কর্মীদের উপরে গুলি চলেছিল। অথচ মমতা সেই মণীশকেই মন্ত্রী করেছিলেন। এটা পাপের, লজ্জার। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সে দিন যুব কংগ্রেসের নেতা ছিলেন। তাঁর কাছে আমাদের আবেদন, মণীশ-ফাইল খোলা হোক।” প্রদেশ সভাপতি শুভঙ্করও বলেছেন, “১৯৯৩-এর ২১ জুলাই আমরা আমাদের পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছিলাম। পরে তৃণমূল আমাদের কর্মসূচি ‘হাইজ়্যাক’ করেছিল। এ বার আমরা শহিদ মিনার চত্বরে হকার উচ্ছেদ, মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র, সংবিধান বাঁচানোর ডাক দিয়ে এই কর্মসূচি পালন করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)