Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত আবার বাড়ল, বৃদ্ধি সংক্রমণের হারেও

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ২৩:০৭

ফাইল চিত্র।

বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। তবে দৈনিক সংক্রমণ রয়েছে পঞ্চাশের নীচেই। কমেছে রাজ্যে দৈনিক সংক্রমণের হার। অন্য দিকে, শুক্রবার আবার বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ২৬ জন।

এই নিয়ে টানা ১৪ দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৩ জন। শুক্রবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ২০৮ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৩৭ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮৪।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy