Advertisement
E-Paper

ঝুমুর গানের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রচারাভিযান কেশপুরের পুলিশের

রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষজনকে মাস্ক বিলি করা থেকে শুরু করে বাসে উঠে যাত্রীদের মাস্কও পরালেন পুলিশকর্মী-আধিকারিকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২২:৪৮
করোনার বিরুদ্ধে প্রচারাভিযানে ঝুমুর গানের আসর।

করোনার বিরুদ্ধে প্রচারাভিযানে ঝুমুর গানের আসর। —নিজস্ব চিত্র।

লোকসংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আম জনতাকে করোনার বিরুদ্ধে সচেতন করতে উদ্যোগী কেশপুর থানার পুলিশ। রবিবার করোনা বিরুদ্ধে এক অভিনব প্রচার সারলেন ওই থানার কর্মী-আধিকারিকেরা। ঝুমুর গানের মাধ্যমে দোকানি, ক্রেতাদের সচেতন করলেন। পাশাপাশি, রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষজনকে মাস্ক বিলি করা থেকে শুরু করে বাসে উঠে যাত্রীদের মাস্কও পরালেন পুলিশকর্মী-আধিকারিকেরা।

রবিবার কেশপুর থানার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের মোকাবিলায় অভিযান শুরু করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ওসি অঞ্জনকুমার তিওয়ারির নেতৃত্বে পুলিশ বাহিনী রাস্তায় ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতা-বাসযাত্রীদের পরালেন মাস্ক। করোনার সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক, সে অনুরোধও করেছেন পুলিশকর্মী-আধিকারিকেরা। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার গুরুত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

রবিবার বেলা বাড়তেই কেশপুর বাজারের উপর দিয়ে যাওয়া বিভিন্ন সরকারি-বেসরকারি বাসে উঠে পড়েন পুলিশকর্মী-আধিকারিকেরাা। বাসচালক-কন্ডাক্টর থেকে বাসযাত্রী— সকলকেই মাস্ক পরতে বাধ্য করেন তাঁরা। নিজ হাতে মাস্ক বিলি করেন কেশপুর থানার ওসি-ও। সকলকেই যথাযথ ভাবে মাস্ক ব্যবহার করতে বলেছেন তিনি।

বিকেলের পর কেশপুর বাস স্ট্যান্ড এলাকায় ঝুমুর গানের মাধ্যমে বাজারের ক্রেতা-বিক্রেতা সকলকে করোনার সংক্রমণ নিয়ে সচেতন করা হয়েছে। বিশাল সিভিক পুলিশ ও অন্যান্য পুলিশ বাহিনীকে নিয়ে কেশপুর বাজারে এই প্রচার কর্মসূচি শুরু করেন পুলিশ আধিকারিকরা। প্রতিটি দোকানে ঘুরে ক্রেতা-বিক্রেতা সকলকে সতর্ক করেছেন তাঁরা।

Corona Coronavirus in West Bengal COVID-19 coronavirus Keshpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy