E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

কমিশনের দফতর অভিযানে লিবারেশন

টি-বোর্ডের সামনে থেকে শুরু হওয়া মিছিল কমিশনের দফতরের সামনে আটকে দেয় পুলিশ। পরে দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ ছ’জনের প্রতিনিধিদল সিইও-র সঙ্গে দেখা করে দাবিপত্র দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৫
নির্বাচন কমিশনের কলকাতা দফতর অভিযান সিপিআই ( এম-এল ) লিবারেশনের।

নির্বাচন কমিশনের কলকাতা দফতর অভিযান সিপিআই ( এম-এল ) লিবারেশনের। — নিজস্ব চিত্র।

যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে সংখ্যালঘু, মহিলা এবং গরিবদের ‘হয়রানি’ বন্ধের দাবি জানিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও) অভিযান করল সিপিআই (এম-এল) লিবারেশন। টি-বোর্ডের সামনে থেকে শুরু হওয়া মিছিল কমিশনের দফতরের সামনে আটকে দেয় পুলিশ। পরে দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ ছ’জনের প্রতিনিধিদল সিইও-র সঙ্গে দেখা করে দাবিপত্র দিয়েছেন। প্রতিবাদ সমাবেশ থেকে দীপঙ্করেরা অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে রাজ্যের এসআইআর-প্রক্রিয়া গণতান্ত্রিক সঙ্কট এবং সাধারণ মানুষের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে ২০০২-এর ভোটার তালিকাভুক্তদের সন্দেহ করা, ইআরও-দের ক্ষমতা খর্ব, ওয়টস অ্যাপে নির্দেশাবলি পাঠানোর মতো নানা অভিযোগেও সরব হয়েছেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন দলের নেতা কার্তিক পাল, বাসুদেব বসু, সুব্রত সেনগুপ্ত, কাজল দত্ত, রফিকুল ইসলাম প্রমুখ। লিবারেশন নেতৃত্বের অভিযোগ, কমিশনকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ দখলের চক্রান্ত করছে বিজেপি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIML CPIML Liberation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy