E-Paper

শরিকদের আসন ছেড়ে রেখে প্রস্তুতি সিপিএমে

দু’শোর কাছাকাছি বিধানসভা আসনে লড়ার জন্যই তৈরি হচ্ছে সিপিএম। শরিক ফ ব-র জন্য ১৮টি আসনের বিষয়ে মীমাংসা হলেও তারা আরও কয়েকটি আসন চাইছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২

—প্রতীকী চিত্র।

অনেকটা এগিয়েও বামফ্রন্ট শরিকদের মধ্যে আসন ভাগের চূড়ান্ত ফয়সালা হল না। তিন শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই আরও কিছু আসনে লড়ার দাবি বজায় রেখেছে। সূত্রের খবর, বুধবার বামফ্রন্টের বৈঠকে শরিক নেতৃত্ব জানিয়েছেন, যে আসনগুলি নিয়ে দাবির নিষ্পত্তি হয়নি, সেগুলি বাদ রেখে বাকি কেন্দ্রে প্রার্থীদের নাম ঠিক করে প্রস্তুতি এগিয়ে নিক সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটে আজ, বৃহস্পতিবার থেকে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে দলের আসন ও প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির।

সূত্রের খবর, দু’শোর কাছাকাছি বিধানসভা আসনে লড়ার জন্যই তৈরি হচ্ছে সিপিএম। শরিক ফ ব-র জন্য ১৮টি আসনের বিষয়ে মীমাংসা হলেও তারা আরও কয়েকটি আসন চাইছে। সিপিআইয়ের সঙ্গে ১৩টি ও আরএসপি-র সঙ্গে ১২টি আসনের বিষয়ে কথা হয়ে গেলেও দুই দলই আরও কয়েকটি আসনের দাবি জারি রেখেছে। ওই তিন শরিক দল মিলে প্রায় ৫০টি আসনে লড়বে, এমনই ধরে প্রস্তুতি হচ্ছে বলে সিপিএম সূত্রের খবর। আইএসএফ-কে ৩১টি আসন ছাড়ার কথা আগেই হয়েছে, আরও কিছু বাড়ানোর জন্য নওসাদ সিদ্দিকীরা চাপ দিচ্ছেন। সিপিআই (এম-এল) লিবারেশনের জন্য সিপিএম চারটি আসন ছাড়তে এ পর্যন্ত রাজি হলেও সেই সংখ্যাও বাড়তে পারে বলে একটি সূত্রের ইঙ্গিত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Left Front CPIML Forward Bloc CPI RSP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy