Advertisement
E-Paper

Cyclone Yaas: বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট নিম্নচাপ তৈরি হল, ঘূর্ণিঝড় ইয়াস তৈরি হতে পারে সোমবারই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিজের শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। রবিবার রাতেই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৩:৪৪
বঙ্গোপসাগরে নিম্নচাপের বর্তমান অবস্থান

বঙ্গোপসাগরে নিম্নচাপের বর্তমান অবস্থান ছবি সৌজন্যে আইএমডি।

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে রবিবার সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও তার পর ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই পূর্বাভাস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘ইয়াস’।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিজের শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। রবিবার রাতেই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সোমবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা ‘ইয়াস’-এর। সেদিন প্রথমে উপকূলীয় জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। সন্ধ্যার পর বাকি জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিুপর।

বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা ‘ইয়াস’-এর। বুধবার সকাল থেকে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতিবেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Cyclone Cyclone Yaas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy