Advertisement
E-Paper

গৃহ-সহায়িকাদের বোনাসের আর্জি

সংগঠনের তরফে সাধারণ সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষেরা গৃহ-সহায়িকাদের জন্য সরকারের কাছে নির্দিষ্ট পরিমাণ উৎসব ভাতা এবং রেশনের মাধ্যমে ১০ কিলোগ্রাম খাদ্যশস্য, চিনি, ভোজ্য তেল দেওয়ার আর্জি জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শারদ-মরসুমে গৃহ-সহায়িকাদের পুজো বোনাস ও সবেতন ছুটি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়ন। রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রম কমিশনারকেও একই দাবিতে চিঠি দিয়েছে তারা। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষেরা গৃহ-সহায়িকাদের জন্য সরকারের কাছে নির্দিষ্ট পরিমাণ উৎসব ভাতা এবং রেশনের মাধ্যমে ১০ কিলোগ্রাম খাদ্যশস্য, চিনি, ভোজ্য তেল দেওয়ার আর্জি জানিয়েছেন। শারদ উৎসবের আগে সরকার ঘোষণা-পত্র প্রকাশ করে যাতে গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের তাঁদের গৃহ-সহায়িকা ও সহায়কদের প্রতি মাসের বেতনের সমান বোনাস এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবেতন ছুটি দেওয়ার কথা বলে, সেই আবেদনও করেছে ওই সংগঠনটি।

Home Maid CITU Mamata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy