E-Paper

মহিলাদের সহায়তা চলবে, বলল সিপিএম

কর্মশালায় ছিলেন মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদক মোনালিসা সিন্‌হা, রাজ্য সভাপতি জাহানারা খান প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৫
বৃন্দা কারাটের বই প্রকাশ করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব। কলকাতায় হরেকৃষ্ণ কােঙার ভবনে।

বৃন্দা কারাটের বই প্রকাশ করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব। কলকাতায় হরেকৃষ্ণ কােঙার ভবনে। — নিজস্ব চিত্র।

রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার দিচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’। বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণার ভান্ডার’ প্রকল্পে আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সিপিএম জানাল, রাজ্যে বাম সরকার তৈরি হলেও মহিলাদের সহায়তা দেওয়া বন্ধ হবে না। তবে মহিলাদের ভাতা-নির্ভরের বদলে স্বনির্ভর করা ও তাঁদের অধিকার নিশ্চিত করার দিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গ কৃষক সভার রাজ্য দফতর হরেকৃষ্ণ ভবনে রবিবার গণতান্ত্রিক মহিলা সমিতির আয়োজিত রাজনৈতিক কর্মশালার পরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘বামপন্থীরা ক্ষমতায় এলে এর চেয়ে বেশি টাকা দিতে পারবে। কারণ, দুর্নীতিতে টাকা নয়ছয় হবে না। এখনও অনেক মহিলা ‘লক্ষ্মীর ভান্ডার’ পান না। আমরা মানুষের অধিকার বোধ তৈরি করতে চাই। মহিলাদের বঞ্চনা বেড়েছে, আয় কমেছে। তৃণমূল ও বিজেপি শুধু এই ধরনের প্রকল্পেই মন ভোলাতে চাইছে।’’ কর্মশালায় ছিলেন মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদক মোনালিসা সিন্‌হা, রাজ্য সভাপতি জাহানারা খান প্রমুখ। সিপিএমের বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাটের বই ‘রীতা হয়ে ওঠা’ প্রকাশ করেছেন সেলিম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM Md Salim

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy