Advertisement
E-Paper

Accident: দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা ডাম্পারের, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মৃত্যু ২ ভাইয়ের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বীরভূমের ইলামবাজার থেকে পাথর নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল ডাম্পারটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৫:০৩
সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।

সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। নিজস্ব চিত্র

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা পাথরবোঝাই ডাম্পারের। তার জেরে মৃত্যু হল ডাম্পারচালক এবং খালাসি দুই ভাইয়ের। এই ঘটনা ঘটেছে হুগলির হরিপালের মহিষটিকরিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বীরভূমের ইলামবাজার থেকে পাথর নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল ডাম্পারটি। চালক কালু শেখ এবং তাঁর ভাই তুলব শেখ ইলামবাজারের বাসিন্দা। হরিপালের মহিষটিকরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতামুখী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি। ট্রাক আর ডাম্পারের মাঝে পিষ্ট হয়ে যান কালু এবং তুলব। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁদের।

খবর পেয়ে হরিপাল থানা এবং সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেন দিয়ে ডাম্পার সরিয়ে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতামুখী রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়।

Accident Death Durgapur Expressway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy