Advertisement
E-Paper

Factory: সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ডানকুনির বিস্কুট কারখানায়, কাজ হারালেন ৫০০ শ্রমিক

কারখানার গেটে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত কারখানা খোলার দাবি জানিয়েছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৪:৩৪
কারখানার গেটে শ্রমিকদের জমায়েত।

কারখানার গেটে শ্রমিকদের জমায়েত। নিজস্ব চিত্র

বিস্কুট কারখানায় ঝোলানো হল সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। তার জেরে কাজ হারালেন ৫০০ শ্রমিক। সোমবার এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনিতে সোনা বিস্কুট নামে একটি সংস্থায়।
গত এক বছর ধরে ডানকুনির ওই কারখানাটিতে শ্রমিকদের কাজ অনিয়মিত ছিল। শ্রমিকদের দাবি, মাসে ১২ দিন কাজ হত। তবে বাকি দিনগুলি কারখানা বন্ধই থাকত। কর্তৃপক্ষের দাবি, করোনা পরিস্থিতি এবং উৎপাদন খরচ বৃদ্ধি এই দুইয়ের জেরেই লোকসানে চলছে সংস্থাটি। সেই কারণে সোমবার অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই এক তরফা সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানার গেটে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত কারখানা খোলার দাবি জানিয়েছেন তাঁরা।

factory suspension of work Biscuit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy