Advertisement
E-Paper

Cheating: পানশালার গায়িকার সঙ্গে প্রেম-সহবাস, তরুণীর সর্বস্ব হাতিয়ে নিল উত্তরাখণ্ডের যুবক!

ফেসবুকে সারমেয়প্রেমী সেজে হুগলির তরুণীর সঙ্গে প্রেম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এর পর গয়না, টাকা হাতিয়ে চম্পট দিল যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:০৬
উত্তরাখণ্ডের যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হুগলির তরুণীর।

উত্তরাখণ্ডের যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হুগলির তরুণীর। প্রতীকী চিত্র।

ফেসবুকে সারমেয়প্রেমী সেজে হুগলির এক তরুণীর সঙ্গে পরিচয়। তা থেকে প্রেম এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এর পর গয়না, টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিলেন উত্তরাখণ্ডের যুবক। এমনই অভিযোগ তুলেছেন হুগলির এক তরুণী। চন্দননগর আদালত মারফত অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। বৃহস্পতিবার চুঁচুড়া পুলিশ লাইনসে ডিসি (সদর) নিধি রানির সঙ্গে দেখা করেন ওই নির্যাতিতা। ডিসি তাঁকে তদন্তের আশ্বাস দিয়েছেন।

হুগলির ওই তরুণী পেশায় পানশালার গায়িকা। তাঁর বাড়িতে ৩০টিরও বেশি কুকুর রয়েছে। তাঁর দাবি, মাস পাঁচেক আগে উত্তরাখণ্ডের বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়। তরুণীর দাবি, ওই যুবকের মামারবাড়ি হুগলিতে। পোষ্যের সূত্রেই তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তরুণীর দাবি, মাস চারেক আগে তাঁর বাড়িতে চলে আসেন ওই যুবক। তরুণীর আরও দাবি, ওই যুবকের ব্যবহারে তাঁর মা-ও খুব সন্তুষ্ট হন। এর পর দু’জনের বিয়ে স্থির হয়। ওই যুবককে একটি রেস্তরাঁ করে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন ওই তরুণী। সে জন্য তিনি ৬৫ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন বলেও জানিয়েছেন। তরুণীর দাবি, সহবাসের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওষুধ খাইয়ে ওই যুবক তাঁর ভ্রূণ নষ্ট করে দেন বলেও অভিযোগ তরুণীর। এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়।

তরুণীর আরও অভিযোগ, গত ৮ মে তাঁর বাড়িতে চড়াও হন ওই যুবকের মা, বাবা এবং মামা। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর গত ৮ ই জুন তাঁর গয়না-টাকা নিয়ে ওই যুবক চম্পট দেন বলেও অভিযোগ। তরুণীর দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। এর পর তিনি আদালত মারফত অভিযোগ দায়ের করেন। কিন্তু সেই মামলার কোনও অগ্রগতি হয়নি বলেও তাঁর অভিযোগ। বৃহস্পতিবার চুঁচুড়া পুলিশ লাইনসে ডিসি (সদর)-র সঙ্গে দেখা করেন ওই তরুণী।

cheating Uttarakhand Hooghly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy