Advertisement
E-Paper

হাওড়ায় বাস দুর্ঘটনা, জখম ২০ জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতাগামী একটি বেসরকারি বাসের পিছনে আর একটি বাস ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। এর জেরে জখম হন যাত্রীরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ২৩:১৯

নিজস্ব চিত্র।

হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে দু’টি বাসের মধ্যে ধাক্কা। বুধবার এই সংঘর্ষের ঘটনার জখম প্রায় ২০ জন যাত্রী। তাঁদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতাগামী একটি বেসরকারি বাসের পিছনে আর একটি বাস ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। এর জেরে জখম হন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। দুর্ঘটনার জেরে চলাচল ব্যাহত হয়। তবে এখন দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাস দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানেও। বুধবার সন্ধ্যায় মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রিবোঝাই একটি বেসরকারি বাস। কৃষ্ণনগর থেকে বর্ধমান আসার পথে বাসটি বর্ধমান-নবদ্বীপ রোডের রাইপুর ডাঙাপাড়ায় দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘী থানার পুলিশ পৌছয়। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy