Advertisement
E-Paper

বলাগড়ের পানশালা থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, হুগলি গ্রামীণ পুলিশের জালে দুই

গত ৪ ফেব্রুয়ারি গোপন সূত্রে খবর পান যে বলাগড়ের একটি পানশালায় বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘর ভাড়া নিয়ে থাকছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বলাগড়ের একটি পানশালা থেকে বিপুল পরিমাণের টাকা উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ। গ্রেফতার দু’জন সন্দেহভাজন।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিংহ মহাপাত্র জানান, গত ৪ ফেব্রুয়ারি গোপন সূত্রে খবর পান যে বলাগড়ের একটি পানশালায় বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘর ভাড়া নিয়ে থাকছেন। সেই মতো অভিযান চালিয়ে শুভজিৎ কুন্ডু ও অগ্নিজিৎ কুন্ডু নামে দুইজনকে আটক করে পুলিশ। তাঁদের বাড়ি বাঁকুড়া জেলার শালতোড়ায়। তাঁদের কাছ থেকে অন্তত ৪০ লক্ষ টাকা নগদ, একটি টাকা গণনা যন্ত্র, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন এই পরিমাণ টাকা বলাগড়ে নিয়ে আসা হয়েছিল তাঁর তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের আদলতে হাজির করানো হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Balagarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy