Advertisement
E-Paper

Murder: তৃতীয় স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে মদের আসরে বচসা, মাথায় শাবল মেরে খুন স্বামীর!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃতীয়পক্ষের স্ত্রী রানি পাশি (২৭)-কে মাথায় শাবল দিয়ে মেরে রবিবার রাতে খুন করে সানি পাশি নামের এক যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৫:০২
স্বামী সানি পাশির সঙ্গে নিহত রানি পাশি (বাঁ দিকে)।

স্বামী সানি পাশির সঙ্গে নিহত রানি পাশি (বাঁ দিকে)। —নিজস্ব চিত্র।

তৃতীয় স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে মদের আসরে বচসা। তার জেরে মত্ত অবস্থায় স্ত্রীকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে হুগলি জেলার ব্যান্ডেলের বানজারা বস্তিতে। ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত সানি পাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় পক্ষের স্ত্রী রানি পাশি (২৭)-কে মাথায় শাবল দিয়ে মেরে রবিবার রাতে খুন করে সানি পাশি নামে এক যুবক। এর পর মৃতদেহ রেলের পরিত্যক্ত একটি ঘরে ফেলে দেয় সে। সোমবার সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে গিয়ে ধরা দেয় সানি। এর পর চুঁচুড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানির দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার সকালে পুলিশ যখন রানির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, তখন কান্নায় ভেঙে পড়ে সানি। তার কথায়, ‘‘রানি আমার তৃতীয় পক্ষের স্ত্রী। ওর বাপের বাড়ি মানকরে। সেখানে রানির সঙ্গে অন্য লোকের সঙ্গে সম্পর্ক ছিল। তাই ও বার বার বাপের বাড়ি চলে যেত। আমি অনেক বুঝিয়েছিলাম। তবে আমি মারতে চাইনি। লেগে গিয়েছে। গত কাল রাতে বৌ-ও মদ খেয়েছিল, আমিও নেশার ঘোরে ছিলাম। শাবলের আঘাত লেগেছে।’’ সানির প্রথম পক্ষের মেয়ে পল্লবী পাশির বক্তব্য, ‘‘গতকাল রাতে বাবা মদ খেয়েছিল। মাকেও মদ খাইয়েছিল। বাবা মাকে বোঝাচ্ছিল। তার পর শাবল দিয়ে মেরেছে।’’ পল্লবী-সহ সাতটি সন্তান রয়েছে সানির।

সানি তার দুই স্ত্রী এবং সন্তানদের নিয়ে ব্যান্ডেলের রেল কোয়ার্টারে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে বেশ কয়েক দিন ধরেই রানিকে সন্দেহ করছিল। রানির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চলছিল গত কয়েক দিন ধরে। রবিবার রাতে দু’জনে মদ্যপান করে। তার পরেই বিপত্তি। পুলিশ সানির বাড়িতে গিয়ে মদের বোতল এবং গ্লাস উদ্ধার করেছে।

Murder Husband Wife police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy