লিলুয়ায় শুক্রবার রাতে প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা দুষ্কৃতী দলের লড়াই না পুরনো শত্রুতার জের, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে লিলুয়ার গোশালায় রাজেশ সিংহ নামে ওই প্রোমোটারকে নিজের ফ্ল্যাটের নীচে মুখ ঢাকা দুই বাইকআরোহী দুষ্কৃতী গুলি করে পালায়। হাতে ও পাঁজরে আঘাত নিয়ে ওই প্রোমোটার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজেশের বিরুদ্ধে বছর পাঁচেক আগে একাধিক খুনের মামলা ছিল। বর্তমানে ছাড়া পেয়ে তিনি প্রোমোটারি করছিলেন। শনিবার হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার বললেন, ‘‘গত পাঁচ থেকে ছ’বছরের মধ্যে রাজেশ সিংহের নামে নতুন অভিযোগ না থাকলেও আগে খুনের অভিযোগ ও অস্ত্র আইনে মামলা ছিল। তাই পুরনো কোনও কেসের শত্রুতা থেকে কেউ গুলি করল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।’’
এ দিকে, রাজেশের প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে কেউ থাকে না। মাঝেমাঝে রাতের দিকে আসতেন রাজেশ। এমন ঘটনায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)