Advertisement
E-Paper

টুকরো খবর

আমতা-কাণ্ডে ধৃত সাত জনের মধ্যে মূল অভিযুক্ত সৌমেন অধিকারী-সহ তিন জনের সাত দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। মঙ্গলবার ধৃতদের ওই আদালতে হাজির করানো হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ, বিনা অনুমতিতে রাস্তা দখল করে অনুষ্ঠানা ও ষড়যন্ত্র করে ওই কাণ্ড ঘটানোর মামলা রুজু করেছে পুলিশ।

শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০১:৪৬

আমতা-কাণ্ডে মূল অভিযুক্তের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • আমতা

আমতা-কাণ্ডে ধৃত সাত জনের মধ্যে মূল অভিযুক্ত সৌমেন অধিকারী-সহ তিন জনের সাত দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। মঙ্গলবার ধৃতদের ওই আদালতে হাজির করানো হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ, বিনা অনুমতিতে রাস্তা দখল করে অনুষ্ঠানা ও ষড়যন্ত্র করে ওই কাণ্ড ঘটানোর মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় একটি ক্লাবের সাহায্যে গত রবিবার রাতে আমতায় লটারির আসর বসিয়েছিল সৌমেনরা। চড়া হ্যালোজেনের আলোয় খেলার পরে বাড়ি ফিরে অন্তত ১৫০ জন চোখের সংক্রমণে আক্রান্ত হন। আমতা হাসপাতালে তাঁদের চিকিৎসা হয়। স্বাস্থ্য দফতরের কর্তাদের অনুমান, ওই আলোর কাচ ভেঙে নির্গত গ্যাস থেকেই ওই সংক্রমণ হয়। পুলিশ সংশ্লিষ্ট ক্লাবের ৯ জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে। তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার নতুন করে আর কেউ অবশ্য আক্রান্ত হননি বলে ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

বধূর মৃত্যুতে খুনের মামলা
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা

দিন তিনেক আগে হাওড়ার উত্তর পাঁচলায় বাপেরবাড়ির কিছুটা দূরে একটি আমগাছ থেকে এক বধূর ঝুলন্ত দেহ মিলেছিল। বাড়তি পণ না মেলায় রুবিনা বেগম নামে ওই বধূকে তাঁর স্বামী আরিফ খুন করে দেহটি ঝুলিয়ে দেয় বলে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি করেন রুবিনার মা নাজিমা বেগম। মেয়ের শ্বশুর-শাশুড়ি এবং দুই দেওরের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। মাস ছয়েক আগে পাঁচলার ছোট গাববেড়িয়ার বাসিন্দা আরিফের সঙ্গে রুবিনার বিয়ে হয়। দিন কয়েক আগে দম্পতি উত্তর পাঁচলায় যান। গত রবিবার সকালে রুবিনা ও আরিফ বাড়ি থেকে বের হন। পরে রুবিনার ঝুলন্ত দেহ মেলে।

দিবানিদ্রা। উলুবেড়িয়ায় সুব্রত জানার তোলা ছবি।

উলুবেড়িয়া খলিসানি মালঞ্চ সঙ্গীত বিদ্যালয় আয়োজিত ‘কবিপ্রণাম’ অনুষ্ঠিত হল।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মমাস উপলক্ষেই এই অুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুব্রত মণ্ডল।—নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy