Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

ট্রেনে যুবতীকে উত্যক্ত করায় যুবককে চড়থাপ্পড়, কানধরে ওঠবস

কেন পিছু নিয়েছেন, জিজ্ঞাসা করলেও চুপ থাকেন তিনি। এর পর ওই যুবতী তাঁকে চড় কষান। শেষে কানধরে ওঠবস করে কোনও রকমে সেখান থেকে রেহাই পান ওই যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ২২:১৪
যুবতীকে উত্তক্ত করে মার খেলেন যুবক। নিজস্ব চিত্র।

যুবতীকে উত্তক্ত করে মার খেলেন যুবক। নিজস্ব চিত্র।

দীর্ঘ ক্ষণ যুবতীর পিছু নিয়ে উত্যক্ত করছিলেন এক যুবক। শেষ পর্যন্ত পরিণতি যে এমন হবে তা মনে হয়ে ভাবেননি। সবার সামনে কানধরে ওঠবস করতে হল, জুটল চড়থাপ্পড়ও। সোমবার হুগলির ভদ্রেশ্বরে এমনটাই ঘটেছে।

ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা নামে এক যুবতী রেলকর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে ওঠেন। গন্তব্য ছিল শেওড়াফুলি। এক যুবক দীর্ঘ ক্ষণ ধরে তাঁর পিছু নেন বলে অভিযোগ। ওই যুবককে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামার চেষ্টা করেন জয়া। কিন্তু সেখানেও জয়ার পিছন পিছন নেমে পড়েন ওই যুবক।

স্টেশনে নেমে জয়া প্রথমে জিআরপি থানার সামনে কিছু ক্ষণ বসে থাকেন। ভাবেন যদি যুবক পিছু ছাড়ে। কিন্তু কিছু দূরে ওই যুবক ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে জয়া অটোস্ট্যান্ডে এলে যুবকটি সেখানেও তাঁর পিছু নেয়। এর পর জয়া অটোচালকদের ওই যুবকের কথা বলেন।

অটোচালকরা এবং স্থানীয় চায়ের দোকানদাররা ওই যুবককে ধরে ফেলেন। শুরু হয় গণ ‘জেরা’। নামধাম পরিচয় জানতে চাইলে কোনও জবাবই দেননি ওই যুবক। কেন পিছু নিয়েছেন, জিজ্ঞাসা করলেও চুপ থাকেন তিনি। এর পর ওই যুবতী তাঁকে চড় কষান। শেষে কানধরে ওঠবস করে কোনও রকমে সেখান থেকে রেহাই পান ওই যুবক।

Hoogly Eve teasing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy