Advertisement
E-Paper

জেএনইউ কাণ্ডের জেরে বহু মিছিল

জেএনইউ কাণ্ড নিয়ে সিপিএমে এবং কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে তার প্রতিবাদে হুগলিতে মিছিল করল বিজেপি। শনিবার বিকেলে রিষড়ার বাগখাল থেকে মিছিল শুরু হয়। জিটি রোড ধরে মিছিল শেষ হয় শ্রীরামপুরের বটতলায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০

জেএনইউ কাণ্ড নিয়ে সিপিএমে এবং কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে তার প্রতিবাদে হুগলিতে মিছিল করল বিজেপি। শনিবার বিকেলে রিষড়ার বাগখাল থেকে মিছিল শুরু হয়। জিটি রোড ধরে মিছিল শেষ হয় শ্রীরামপুরের বটতলায়। বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘‘বাইরে থেকে কিছু লোক ঢুকিয়ে জেএনইউতে গোলমাল পাকানোর চেষ্টা করা হচ্ছে। তার পরে আবার দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে।’’

জেএনইউ-র ঘটনায় এবিভিপি এবং বিজেপি-র ভূমিকার সমালোচনা করে এই জেলায় পাল্টা পথে নেমেছে সিপিএম এবং কংগ্রেসও। কানহাইয়া কুমার-সহ অন্য নির্দোষ ছাত্রদের মুক্তির দাবিতে এবং যাদবপুর-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবিভিবি ও বিজেপি-র ‘সন্ত্রাস’-এর প্রতিবাদে শুক্রবার বিকেলে শ্রীরামপুরে মিছিল করে এসএফআই এবং ডিওয়াইএফ। বটতলায় রাস্তা অবরোধ করা হয়। বৃহস্পতিবার শ্রীরামপুর শহর কংগ্রেসের তরফেও মিছিল করা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy