Advertisement
E-Paper

দুর্যোগে মৃত্যুতে ক্ষতিপূরণ

সাম্প্রতিক দুর্যোগে মৃত পাঁচলার এক বধূর পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য করল বিপর্যয় মোকাবিলা দফতর। দিন কয়েক আগে পাঁচলার সাহাপুর উত্তরপাড়ার বাসিন্দা, মৃত হালিমা খানের স্বামী ইস্রায়েল খানের হাতে ওই চেক তুলে দেওয়া হয় বলে জানান পাঁচলার বিডিও জয়ন্ত চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০১:২৩

সাম্প্রতিক দুর্যোগে মৃত পাঁচলার এক বধূর পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য করল বিপর্যয় মোকাবিলা দফতর। দিন কয়েক আগে পাঁচলার সাহাপুর উত্তরপাড়ার বাসিন্দা, মৃত হালিমা খানের স্বামী ইস্রায়েল খানের হাতে ওই চেক তুলে দেওয়া হয় বলে জানান পাঁচলার বিডিও জয়ন্ত চট্টোপাধ্যায়। গত ১ অগস্ট রাতে হালিমা এবং তাঁর স্বামী ও চার সন্তান বাড়িতে ঘুমোচ্ছিলেন। বৃষ্টিতে তাঁদের মাটির বাড়ির দেওয়াল ধসে পড়ে। সেই দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয় হালিমার। ইস্রায়েলকে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। গত সপ্তাহেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ব্লক প্রশাসন তাঁকে আপাতত একটি স্কুলে রেখেছে। তাঁর বাড়ি যাতে দ্রুত তৈরি করে দেওয়া যায়, সেটা প্রশাসন দেখছে বলে জানিয়েছেন বিডিও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy