Advertisement
E-Paper

বন্ধুর ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের নীচে পিষ্ট যুবক

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝগড়ার মাঝে এক বন্ধু তাঁকে ঠেলে দেওয়ার জেরে রাস্তায় পড়েই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির খন্যানের পন্ডিতপুর পাড়ায় জিটি রোডে। মৃতের নাম বিজয় ধাড়া (২৭)। তিনি পেশায় বাজনদার। মৃতের পরিবারের তরফে তাঁর বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক পলাতক। খোঁজ চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৮
মৃত বিজয় ধাড়া।

মৃত বিজয় ধাড়া।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝগড়ার মাঝে এক বন্ধু তাঁকে ঠেলে দেওয়ার জেরে রাস্তায় পড়েই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির খন্যানের পন্ডিতপুর পাড়ায় জিটি রোডে। মৃতের নাম বিজয় ধাড়া (২৭)। তিনি পেশায় বাজনদার। মৃতের পরিবারের তরফে তাঁর বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক পলাতক। খোঁজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বিজয়ের সঙ্গে সঙ্গে পড়শি এক বন্ধুর গোলমাল হয়। সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ির কাছেই জিটি রোডের ধারে দাঁড়িয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। তখনই ওই ঘটনা। কলকাতামুখী বালিবোঝাই একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। আজ, মঙ্গলবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহের ময়না-তদন্ত করা হবে বলে তারা জানিয়েছে।
মৃতের বাবা ফেলু ধাড়া বলেন, ‘‘ছেলে খুবই শান্ত স্বভাবের ছিল। কোনও ঝুটঝামেলায় থাকত না। আজকেই কোনও কিছু নিয়ে ওই বন্ধুর সঙ্গে ঝগড়া হয়। ও ছেলেকে ধাক্কা মেরে দেয়। ছেলেটা এ ভাবে চলে যাবে, ভাবতে পারছি না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy