E-Paper

আপাতত স্বস্তিতেসস্ত্রীক ইন্দ্রনীল

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৭:৩৬
ইন্দ্রনীল সেন।

ইন্দ্রনীল সেন। ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে আপাতত ৮ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করবে না রাজ্য। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রীর আগাম জামিনের মামলায় মৌখিক আশ্বাস দিয়েছেন রাজ্যের কৌঁসুলি (পিপি) কল্লোল মণ্ডল। প্রসঙ্গত, ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রাক-দর্শনের নামে প্রতারণার অভিযোগে বৌবাজার থানায় প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এ দিন অভিযোগকারীর আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়ের দাবি, অনুমতি ছাড়াই ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রাক-দর্শনের নামে টিকিট ও পাস বিক্রি করেছে মন্ত্রীর স্ত্রীর সংস্থা মাস আর্টস। রাজ্যের কৌঁসুলিদের অভিযোগ, স্বামীর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণা করেছিল প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর সংস্থা। বাণিজ্যিক কাজে ইউনেস্কোর লোগো ব্যবহারের অনুমতি ছিলনা ওই সংস্থার।

এ দিন বিচারপতির প্রশ্ন, ‘‘কত টাকা সংগ্রহ করা হয়েছিল? কীসের ভিত্তিতে প্রাক-দর্শনের অধিকার পেয়েছিল ওই সংস্থা?’’ ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর আইনজীবী জিষ্ণু সাহার যুক্তি, ইউনেস্কোর অনুমতি নিয়েই লোগো ব্যবহার করেছিল সংস্থা। তবে বাণিজ্যিক ব্যবহার করা হয়নি। বিচারপতির পাল্টা মন্তব্য, ‘‘ইউনেস্কোর লোগো ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।সে ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবহার করে পাস ইস্যু করা হয়েছিল।’’ বিচারপতির নির্দেশ, ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করে বাড়তি তথ্য কোর্টে পেশ করবে রাজ্য। ৮ জুলাই মামলারপরবর্তী শুনানি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy