মুর্শিদাবাদের এক বিবাহিতার সঙ্গে ভিন্ন ধর্মের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি। শুক্রবার রাতে সে মহিলাকে ওই যুবক অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশ যুবককে মারধর করেন। পুলিশ দু’জনকে ধরেছে। আহত যুবক চিকিৎসাধীন। সে ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। তাঁর কথায়, “লাভ জেহাদ বন্ধ করতে হবে। সাবালিকাই হোক, বা নাবালিকা। এখন বিজেপি সরকার।” বিধায়কের মন্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা।
বিধায়ক রবিবার দাবি করেন, ‘‘গভীর রাতে একটি গাড়ি নিয়ে যুবক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গ্রামবাসীরা যুবককে ধরে ফেলেন। ছেলেটি গ্রামবাসীদের হাতে মার খেয়ে আহত হয়।’’ তাঁর সংযোজন, ‘‘পুলিশের ভূমিকা প্রশ্নাতীত নয়। তদন্ত চাইব।” ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাইফোঁটা দেওয়ার যে রেওয়াজ কিছু থানায় রয়েছে, তা-ও বন্ধ করতে হবে বলে দাবি তাঁর। পুলিশ অবশ্য মন্তব্য করতে চায়নি।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির একাধিক নেতার মেয়েদের বিয়ে হয়েছে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে। তখন লাভ জেহাদ কোথায় ছিল! এ ভাবে উত্তেজনা ছড়ানোকে সমর্থন করা যায় না।’’ জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, ‘‘ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বিজেপি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)