Advertisement
E-Paper

ব্যাটে রান নেই, দুর্বল উত্তুরে হাওয়ায় বঙ্গে বাধা শীতের ইনিংসে

লম্বা ইনিংসের আশা জাগিয়েও দুর্বল উত্তুরে হাওয়ার কারণে ফের থমকাল শীত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১১:৫৪
সোমবার সকাল থেকেই  কলকাতার আকাশ মেঘলা, যদিও পরে রোদ ওঠে।  ছবি: শাটারস্টক।

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, যদিও পরে রোদ ওঠে। ছবি: শাটারস্টক।

মাঘের শুরুতে দাপট দেখিয়ে ফের ঊর্ধ্বমুখী পারদ। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পৌষের শেষে জাঁকিয়ে শীত না পড়ায় হতাশ হয়েছিলেন রাজ্যবাসী। মাঘের শুরুতে শীতের প্রত্যাবর্তন ঘটে বঙ্গে। কিন্তু লম্বা ইনিংসের আশা জাগিয়েও দুর্বল উত্তুরে হাওয়ার কারণে ফের থমকাল শীত।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ঘন কুয়াশা ছিল। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, যদিও পরে রোদ ওঠে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে কয়েক দিনের মধ্যে।

দুর্বল উত্তুরে হাওয়া এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যদিও পাহাড়ে কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে। কালিম্পং ৮, কোচবিহার ৮.৭, শিলিগুড়ি ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।

Weather Forecast Winter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy