Advertisement
E-Paper

Park Street Party: কোভিড বিধি ভেঙে পার্ক স্ট্রিটের হোটেলে উদ্দাম পার্টি, গ্রেফতার ৩৭, উদ্ধার মদ, গাঁজা

হোটেলের বাইরে থেকে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি এবং হোটেলের ভিতর থেকে ডিজে ও সাউন্ড বক্স, হুকা, মদ ও গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১১:১২

প্রতীকী চিত্র

এখনও কোভিড বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। জমায়েত নিয়ে রয়েছে কড়া নির্দেশিকা। তার মধ্যেই বিধি ভেঙে পার্টি করার অভিযোগ উঠল পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে। তারস্বরে ডিজে বাজিয়ে পার্টি করার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মদ, গাঁজা।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাদের কাছে খবর যায়, পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে কোভিড বিধি ভেঙে অনেক রাত পর্যন্ত নাচ, গান চলছে। রাত ১টা ১৫ মিনিট নাগাদ পুলিশের একটি দল সেখানে হানা দেয়। হোটেলের দুটি তলা থেকে মোট ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করতে গেলে অভিযুক্তদের অনেকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও ১২০বি, ১৮৮, ২৬৯ ও ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

বাজেয়াপ্ত হওয়া সামগ্রী

বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নিজস্ব চিত্র

হোটেলের বাইরে থেকে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি এবং হোটেলের ভিতর থেকে ডিজে ও সাউন্ড বক্স, হুকা, মদ ও গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়া ৩৮টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। কী ভাবে করোনা বিধিনিষেধের মধ্যে পার্টির অনুমতি দেওয়া হল সেই বিষয়ে হোটেল মালিকের সঙ্গে কথা বলছে পুলিশ।

Park Street Hotel COVID Restriction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy