E-Paper

ট্রেনের সামনে ‘ঝাঁপ’, মৃত হকার

পরিজনেরা জানান, ট্রেনে হকারি বন্ধের নির্দেশ আসার পর থেকেই অবসাদে ভুগছিলেন পরিবারের একমাত্র রোজগেরে কার্তিক।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৬:৫৪

—প্রতীকী চিত্র।

অস্বাভাবিক মৃত্যু হল এক ঝালমুড়ি বিক্রেতার। রবিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ মেন শাখার কাঁকিনাড়া স্টেশনের কাছে। মৃত কার্তিক সাউ (৫৯) এক্সপ্রেস ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতেন। তাঁর পরিজনেরা জানান, ট্রেনে হকারি বন্ধের নির্দেশ আসার পর থেকেই অবসাদে ভুগছিলেন পরিবারের একমাত্র রোজগেরে কার্তিক। গত সপ্তাহে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করার সময়ে ১৪০০ টাকা জরিমানা করা হয়েছিল। কার্তিকের ছেলে রাহুল বলেন, ‘‘এমনিতেই হকারি করে সামান্য টাকা রোজগার। তার উপর জরিমানা দিতে হওয়ায় বাবা দুশ্চিন্তায় ছিলেন। নতুন আইনে এই জরিমানা দ্বিগুণ হওয়ার কথা। পয়লা জুলাই থেকে ট্রেনে হকারি বন্ধ বলেও বাবা বলছিলেন। শনিবার ঝালমুড়ির ঝুড়ি নিয়ে বেরিয়ে রাতে আর ফেরেননি। রবিবার সকালে আপ মা তারা এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন।’’ ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘‘রাজ্যে বিজেপি সরকার আসার আনন্দে মুখ্যমন্ত্রীকে দেখলাম প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়াচ্ছেন। এই আলোর বৃত্তের নীচে থাকা এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর উপার্জন হারানোর অবসাদে জীবন শেষ করে দিলেন। কে নেবেন এর দায়িত্ব?’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railway Death Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy