Advertisement
E-Paper

দোকান থেকে দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা চলছিল। এ দিন সকালে স্থানীয়েরা দেখেন, দোকান বাইরে থেকে বন্ধ থাকলেও তালা দেওয়া নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০১:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

একটি মুদি দোকানের ভিতর থেকে উদ্ধার হল মালিকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে। মৃতের নাম অনিল কুণ্ডু (৫০)। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী অবসাদে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা চলছিল। এ দিন সকালে স্থানীয়েরা দেখেন, দোকান বাইরে থেকে বন্ধ থাকলেও তালা দেওয়া নেই। তার কিছু পরেই দোকানে বাইরে থেকে তালা ঝুলতে দেখা যায়। ওই ব্যবসায়ীর পরিবারের এক সদস্যের আচরণে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে জানান। পুলিশ গিয়ে দোকান থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে কোনও রহস্যের সূত্র মেলেনি। তবে পারিবারিক অশান্তির একটি সূত্র মিলেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Death Shop Owner Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy