E-Paper

সোনা পাপ্পুদের ফের জেল হেফাজত

ইডি-র আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ওই তিন জনের ঘনিষ্ঠ একাধিক পুলিশ অফিসার ও অভিযুক্তদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৭:০৪
সোনা পাপ্পু।

সোনা পাপ্পু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জোর করে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণ নিয়ে ইডি-র মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন উপ নগরপাল শান্তনু সিংহ বিশ্বাস, নির্মাণ ব্যবসায়ী জয় কামদার ও বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর ফের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক। শনিবার ওই তিন জনকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়।

ইডি-র আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ওই তিন জনের ঘনিষ্ঠ একাধিক পুলিশ অফিসার ও অভিযুক্তদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তদন্তের অগ্রগতি বুঝেই তিন জনের জেল হেফাজতের আবেদন করা হচ্ছে।’’ তবে অভিযুক্তদের তরফে জামিনের আবেদন করা হয়নি।

জয়ের আইনজীবী সুব্রত সর্দার বলেন, ‘‘বাড়িতে তৈরি খাবার জেলে সরবরাহ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। জয়ের কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে। সংশোধনাগারের খাবারে অধিকাংশ সময়ে অতিরিক্ত নুন থাকছে। সেই কারণে তাঁকে বাড়ির খাবারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিচারক ওই বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছেন। কিন্তু সংশোধনাগার কর্তৃপক্ষ আদালতে এখনও রিপোর্ট জমা দেননি।’’ এ দিন শুনানির পরে বিচারক তিন অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sona Pappu Case police custody CBI Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy