প্রথমে ছ’লক্ষ টাকা নিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় পরে আরও তিন লক্ষ টাকা নিয়ে সাব-ইনস্পেক্টর (এসআই) পদে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করার অভিযোগ। কিন্তুএর পরেও চাকরি না হওয়ায় দুই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে সরশুনা থানা এলাকায়।
অভিযোগকারী মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত বছর দুই ব্যক্তি যোগাযোগ করে। প্রথমে তারা ওই যুবককেকনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তখন প্রথম দফায় মহিলা ছ’লক্ষ টাকা দিয়ে দেন। পরে দুইঅভিযুক্ত আরও বেশি বেতনের এসআই পদে যুবককে চাকরি দেওয়া হয়ে গিয়েছে বলেতিন লক্ষ টাকা নেয়। মহিলার অভিযোগ, পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়া যাবে, এ কথাও বলেও বেশ কয়েকহাজার টাকা নেয় প্রতারকেরা। কিন্তু প্রায় ৯ লক্ষ টাকা দেওয়ার পরেও চাকরি পাননি ওই যুবক, টাকাও ফেরত আসেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)