Advertisement
E-Paper

শহরে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, ‘সুস্থ’ হয়েও শারীরিক জটিলতা, হাসপাতালে মৃত্যু যুবকের

কলকাতার সার্ভে পার্ক এলাকার ওই যুবক কিছু দিন আগেই ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কলকাতার সার্ভে পার্ক এলাকার এক যুবক কিছু দিন আগেই ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রিপোর্টে জানা যায় ৩০ বছরের রোহিত দাস ডেঙ্গি আক্রান্ত। সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর ওই যুবককে ছেড়েও দেওয়া হয়।

কিন্তু যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফিরেও পুরোপুরি সুস্থ হয়নি রোহিত। তাঁর শরীরে নানা রকম জটিলতা দেখা দেয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

Dengue Death Dengue Young Boy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy