Advertisement
E-Paper

রাতের কলকাতায় ট্যাক্সিতে মহিলার গয়না, নগদ ছিনতাই! গ্রেফতার চালক-সহ দু’জন

রাতের কলকাতায় ট্যাক্সিতে এক মহিলার গয়না এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রেক্ষিতে ডাকাতির মামলা রুজু করে তদন্তে নেমেছিল পুলিশ। এই ঘটনায় ট্যাক্সিচালক এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০১:২১

—প্রতীকী চিত্র।

রাতের কলকাতায় ট্যাক্সিতে এক মহিলার গয়না এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রেক্ষিতে ডাকাতির মামলা রুজু করে তদন্তে নেমেছিল পুলিশ। এই ঘটনায় ট্যাক্সিচালক এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকায় ট্যাক্সিতে উঠেছিলেন এক মহিলা। অভিযোগ, ট্যাক্সি কিছুটা রাস্তা যাওয়ার পর গাড়িতে ওঠেন চালকের ভাই। তার পর ওই মহিলার কাছ থেকে সোনার চেন, মোবাইল, নগদ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা শাখা। গ্রেফতার করা হয় গাড়ির চালক পাপ্পু যাদব এবং তাঁর ভাই বিহারি যাদবকে। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তদের বাড়ি বিহারে। তবে কর্মসূত্রে তাঁরা থাকেন কলকাতার এন্টালিতে। অভিযুক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত ১৬ হাজার উদ্ধার করেছে পুলিশ। বাকি গয়না, টাকার সন্ধানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy