Advertisement
E-Paper

আলিপুরের সরকারি দফতরে কী ভাবে আগুন লাগল? সিট গঠন লালবাজারের, নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক

বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে আচমকাই আগুন ধরে যায়। ওই দফতরে অনেক সরকারি ফাইল, নথি ছিল। অগ্নিকাণ্ডের জেরে সেই সব নথির বর্তমান অবস্থা কী, তা নিয়ে সংশয় রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২২:২৯
Kolkata Police has formed a special investigation team to probe the fire incident at the government office in Alipore

আলিপুরের সরকারি দফতরে অগ্নিকাণ্ড। — ফাইল চিত্র।

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে কী ভাবে আগুন লাগল? নিছক দুর্ঘটনা না কি নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে? আসল কারণ খুঁজতে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল লালবাজার। ওই দলে চার জন অফিসার রয়েছেন।

বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে আচমকাই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই বহুতলের পর পর তিনটি তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই বহুতলের আশপাশ। ওই দফতরে অনেক সরকারি ফাইল, নথি ছিল। অগ্নিকাণ্ডের জেরে সেই সব নথির বর্তমান অবস্থা কী, তা নিয়ে সংশয় রয়েছে। শুধু তা-ই নয়, ওই অফিসে কিছু ইভিএম ছিল বলেও খবর। অগ্নিকাণ্ডের কারণে সেই ইভিএমগুলির অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।

বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় যে সিট গঠন করা হয়েছে সেই দলে অ‍্যাসিস্টেন্ড কমিশনার পদমর্যাদার অফিসার ছাড়াও রয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে থাকা দু’জন ইনস্পেক্টর এবং আলিপুর থানার একজন সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেনসিক দল। তাদের সঙ্গে ছিলেন জেলাশাসকের অফিসের কর্মচারীরা। ঘণ্টা চারেক ঘটনাস্থলে ছিল ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে তারা। তবে দুর্ঘটনা সম্পর্কে কিছু বলতে চায়নি তারা। অন্য দিকে, ওই অফিসে থাকা ইভিএম সম্পর্কিত কোনও প্রশ্নের উত্তর দেয়নি পুলিশ।

Fire Incident SIT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy