E-Paper

বিরল রোগে আক্রান্তদের খোঁজা শুরু

কলকাতার ১১,৩০০টি পরিবারে স্ক্রিনিং করে ৭২টি পরিবারে জিনঘটিত অসুখের সম্ভাবনা মিলেছে এবং বিরল রোগে আক্রান্ত ১১ জন শিশুকে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুরসভা ও সংস্থা কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিরল রোগে আক্রান্ত শিশুদের চিহ্নিত করতে কলকাতা পুরসভার সঙ্গে কাজ শুরু করেছে ‘অর্গানাইজ়েশন ফর রেয়ার ডিজ়িজ়েস ইন্ডিয়া’ এবং ‘রেয়ার ওয়ারিয়র্স অব বেঙ্গল অ্যাসোসিয়েশন’। সেই প্রকল্পে কলকাতার ১১,৩০০টি পরিবারে স্ক্রিনিং করে ৭২টি পরিবারে জিনঘটিত অসুখের সম্ভাবনা মিলেছে এবং বিরল রোগে আক্রান্ত ১১ জন শিশুকে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুরসভা ও সংস্থা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ৩০টি প্রশ্ন নিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। ৮০ শতাংশের উত্তর ইতিবাচক হলে বিরল রোগের বিষয়টি চিহ্নিত করা হচ্ছে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই ওই কাজের পরিকল্পনার কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। ‘রেয়ার ওয়ারিয়র্স অব বেঙ্গল অ্যাসোসিয়েশন’-এর কো-ডিরেক্টর বীথিকা ঘোষ জানান, কোর্টের নির্দেশে ‘মাস্কুলার ডিসট্রফি’ (এমডি)-তে আক্রান্তদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। এ জন্য পিজি-তে যোগাযোগ করে ফর্ম পূরণ করতে হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rare Diseases Child Health child care KMC Kolkata Municpal Corporation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy