Advertisement
E-Paper

Road Accident: কলকাতায় আবার পথদুর্ঘটনা, মৃত ১, আহত ৪

স্থানীয় সূত্রে খবর, শোভাবাজার থেকে আসা গাড়িটি বাঘাযতীন ফ্লাইওভার হয়ে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ০৯:৩৩

নিজস্ব চিত্র।

আবার পথদুর্ঘটনা কলকাতার রাজপথে। প্রাণ গেল এক ব্যক্তির। বৈষ্ণবঘাটা পাটুলিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। গাড়িচালক-সহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। আহতরা ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শোভাবাজার থেকে আসা গাড়িটি বাঘাযতীন ফ্লাইওভার হয়ে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে গড়িয়া ট্র্যাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, গাড়ির চালক মত্ত অবস্থায় বেপোরয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। কোনও যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Accident Patuli Kolkata Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy