Advertisement
E-Paper

হুমকি দিয়ে গ্রেফতার শিক্ষিকা

কলকাতা পুলিশ এলাকার এক থানার আধিকারিকের স্ত্রীকে ফোন করে হুমকি ও কটূক্তির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ জানায়, ধৃত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০১:২৬

কলকাতা পুলিশ এলাকার এক থানার আধিকারিকের স্ত্রীকে ফোন করে হুমকি ও কটূক্তির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ জানায়, ধৃত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। পরে জামিন পান তিনি। পুলিশের দাবি, ওই শিক্ষিকা পরিচিত এক যুবককে দিয়ে ফোন করিয়েছিলেন ওই পুলিশকর্তার স্ত্রীকে। কিন্তু কেন, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা। জেরায় ধৃত দাবি করেন, তিনি এতে জড়িত নন।

পুলিশ সূত্রের খবর, গত ৩ ফেব্রুয়ারি বৌবাজার থানা এলাকার বাসিন্দা ওই ওসির স্ত্রী অভিযোগ করেন, দু’টি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করে গালিগালাজ করা হচ্ছে। তাঁর স্বামীকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হচ্ছে। তদন্তকারীরা জানান, ফোনের সূত্র ধরে ঘটনার কিছু দিন পরেই সিমের মালিক এক যুবককে গ্রেফতার করা হয়। কিন্তু তদন্তে দেখা যায় ওই যুবকের নামে সিমটি কেনা হলেও তিনি তা ব্যবহার করতেন না। পুলিশের দাবি, তিনি সিমটি তাঁর এক বন্ধুকে ব্যবহার করতে দিয়েছিলেন। সেই বন্ধু তা দেন ওই স্কুল শিক্ষিকাকে। তদন্তকারীদের দাবি, ওই স্কুল শিক্ষিকা সিমটি তাঁর এক পরিচিতকে দিয়ে ফোন করান অফিসারের স্ত্রীকে।

Policeman Threat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy