Advertisement
E-Paper

Weather: রাতভর বর্ষণ কলকাতায়, কিছু ক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়ার ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য আবেদন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ০৩:১৬
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।

তীব্র গরমের পর খানিক স্বস্তিতে কলকাতাবাসী। শনিবার সন্ধ্যায় শহরের ইতিউতি বৃষ্টির পর সারা রাত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের আরও পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী ২৪ ঘণ্টা ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে।

বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়ার ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য আবেদন করা হয়েছে।

শনিবার পূর্ব মেদিনীপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। পূর্ব বর্ধমানেও বাড়ির ছাদে নারকেল গাছ পড়ে আহত হয়েছে এক শিশু-সহ তিন জন। পুরুলিয়াতেও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। বরাবাজার, বান্দোয়ান এলাকা বিকেলেই আকাশ কালো করে স্বস্তির বর্ষণ হয়েছে। কিছু কিছু জায়গায় ঝড়ের গতি ভালই ছিল। এ ছাড়াও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। তাই বাজ পড়ার সময় রাস্তাঘাটে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

weather Weather Report Raining Kolkata West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy