Advertisement
E-Paper

এসএসকেএমে প্রতীক্ষালয়

এসএসকেএম হাসপাতালে ঝাঁ চকচকে প্রতীক্ষালয় গড়ে উঠেছে রোগীর বাড়ির লোকের জন্য। কিন্তু সেখানে যাতায়াতের জন্য কোনও সিঁড়ি তৈরি হয়নি। রয়েছে শুধু র‌্যাম্প। জল-কাদায় পিছল হয়ে থাকা সেই র‌্যাম্প বেয়ে ওঠা-নামা করতে গিয়ে পড়ে যাচ্ছেন অনেকে।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৪

এসএসকেএম হাসপাতালে ঝাঁ চকচকে প্রতীক্ষালয় গড়ে উঠেছে রোগীর বাড়ির লোকের জন্য। কিন্তু সেখানে যাতায়াতের জন্য কোনও সিঁড়ি তৈরি হয়নি। রয়েছে শুধু র‌্যাম্প। জল-কাদায় পিছল হয়ে থাকা সেই র‌্যাম্প বেয়ে ওঠা-নামা করতে গিয়ে পড়ে যাচ্ছেন অনেকে। মঙ্গলবারেই কল্পনা দাস নামে এক বৃদ্ধার হাত ভেঙেছে। বুধবার পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন পরেশন বেওয়া নামে আর এক বৃদ্ধা। যদিও এর পরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। তাঁরা জানিয়েছেন, সিঁড়ি কেন তৈরি হয়নি, সে ব্যাপারে তাঁদেরও কোনও ধারণা নেই। এ ব্যাপারে পূর্ত দফতরের সঙ্গে কথা বলা হবে। ছবিটি তুলেছেন সুদীপ্ত ভৌমিক।

SSKM Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy